- প্রায় ৩৭ বছরের মধ্যে প্রথমবার উপত্যকায় কোনও স্থানীয় জঙ্গি সক্রিয় নেই বলে দাবি নিরাপত্তা সংস্থাগুলির।তবে, তাদের নজরে এখন মূলত পাকিস্তান থেকে আসা জঙ্গিরা। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, পীর পাঞ্জালের উত্তরে প্রায় ৩৫ জন পাকিস্তানি জঙ্গি সক্রিয় থাকতে পারে। তাদের খুঁজে বের করতে তৎপরতা বাড়িয়েছে নিরাপত্তা বাহিনী।
- আগামী ২৭ নভেম্বর রাজ্যজুড়ে সমস্ত সরকারি, সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলে বাল্যবিবাহ বিরোধী বিশেষ কর্মসূচি পালিত হবে। ওইদিন বিশেষ সমাবেশে পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা একসঙ্গে বাল্যবিবাহ ও জোর করে বিয়ে দেওয়ার বিরুদ্ধে শপথ নেবেন।
- সংক্রমণ রোধ, পরিচ্ছন্নতা ও রোগীর গোপনীয়তা রক্ষায় কড়া পদক্ষেপ। সরকারি হাসপাতালের ভিতরে কারা প্রবেশ করতে পারবেন না এবার থেকে সেই নিয়ে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন।
- নির্দেশিকায় স্পষ্ট বলে দেওয়া হয়েছে, এবার থেকে হকার, ফেরিওয়ালা কিংবা দোকানদারদের অবাধ যাতায়াতে লাগাম টানতে হবে। হাসপাতালের ইনডোর, আউটডোর এবং রোগী পরিষেবার সঙ্গে যুক্ত কোনও এলাকায় বিনা অনুমতিতে তাঁদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এ ব্যাপারে রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে কড়া নির্দেশিকা পাঠাল স্বাস্থ্য ভবন। নির্দেশ কার্যকর করতে হবে অবিলম্বে।
- সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই) শৌচাগার ব্যবহারের সময়ে এক ছাত্রীকে অনুসরণ ও ভিডিয়ো রেকর্ডিং এবং নিরাপত্তা আধিকারিকের হাতে হেনস্থার অভিযোগ ঘিরে ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও ছাত্র সংসদ পরস্পরবিরোধী বিবৃতি দিয়েছেন।
- সোমবার কলকাতার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা নেমে হয় ১৯ ডিগ্রি। বুধবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে দাঁড়িয়েছে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াসে। মাত্র তিন দিনে প্রায় ৫ ডিগ্রি পারদ পতন হয়েছে।
- হরিয়ানার রোহতকে ভয়াবহ ‘গ্যাঙ ওয়ার’। এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা হলো চার যুবক। বুধবার রাত একটা নাগাদ খারাওয়ার থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি ধাবায় ওই ঘটনা ঘটে।
- দিল্লির সব থানার রিসেপশন বা ফ্রন্ট ডেস্কের পুলিশ কর্মীদের ডিউটিতে থাকার সময় সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখতে হবে। দিল্লি পুলিশের সিনিয়র কর্তারা থানার ওসিদের এই নির্দেশ দিয়েছেন।
- ভুয়ো আধার, প্যান কার্ড-সহ একাধিক ভারতীয় পরিচয় পত্র তৈরি করে অবৈধ ভাবে থাকার অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেপ্তার ১২ বাংলাদেশি নাগরিক। তাদের থেকে বাজেয়াপ্ত হওয়া মোবাইল থেকে তাঁদের বাংলাদেশ যোগের তথ্য মিলেছে।
- অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় বৃহস্পতিবার ভোরে ভয়াবহ দুর্ঘটনায় চার জনের মৃত্যু। গুরুতর জখম আট জন। পুলিশ জানিয়েছে, হায়দরাবাদের বিয়ের অনুষ্ঠান থেকে একটি গাড়িতে তাডিপাটরি ফিরছিলেন জনা দশ-বারো লোক। রায়ালাচেরুভু এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে গাড়ি। মৃত ও আহতরা নন্দলাপাডু ও কাভেটি সমুদ্রম এলাকার বাসিন্দা।

Be the first to comment