Minister দের ও বায়োমেট্রিক দাবি উঠলো

Screenshot
Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে র সব স্কুলে শিক্ষক, শিক্ষা কর্মী, পড়ুয়া দের বায়োমেট্রিক হাজিরার মত মন্ত্রীদের ক্ষেত্রে ও তা চালু করা হোক। বিশিষ্ট শিক্ষক তন্ময় ঘোষ এই দাবি করেছেন। তাঁর বক্তব্য, জনগণ মন্ত্রীদের নির্বাচিত করেছেন। তাঁদের করের টাকায় বেতনভুক মন্ত্রীরা দফতর ছেড়ে কেন খেলা, মেলা ইত্যাদি উদ্বোধন করতে যান তিনি প্রশ্ন তোলেন। বলেন, যদি এইসব করতেই হয় তা ছুটির দিন বা কাজের সময়ের বাইরে করুন। তন্ময় ঘোষ মন্ত্রীদের বিঁধে বলেন,জনগণের সেবা করার জন্য মন্ত্রী হয়ে তাঁদের ও সপ্তাহের পাঁচ দিন নিজেদের কাজে পূর্ণ সময় দেওয়া আবশ্যক।
দফতরে না গেলে তা আগে জানানো উচিত, যাতে সাধারণ মানুষ কাজে গিয়ে তাঁদের দেখা না পেয়ে ফিরে আসেন।
কোন মন্ত্রীর দফতরের কাজ যাতে বকেয়া, পড়ে না থাকে, এটা নিশ্চিত করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*