- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। আজ দুপুর ১টায় নয়াদিল্লির ‘সেবা তীর্থ’ ভবনে বৈঠক হওয়ার কথা।
- নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগের তদন্তে মালদায় অভিযান চালিয়ে পূর্ব রেলের মালদা ডিভিশনের এক ক্লার্ককে গ্রেপ্তার করল সিবিআই।
- ঋতব্রত না কি শোভনদেব! রাজ্যের বিরোধী দলনেতা কে হবেন? মমতাপন্থীর করা মামলার শুনানির রায় হাই কোর্টে। রাজ্যের বিরোধী দলনেতার মর্যাদা কে পাবেন। আজ রায় দেবেন বিচারপতি কৃষ্ণা রাও।
- পূর্ব বর্ধমানের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ডা. জয়রাম হেমব্রমকে। তাঁর জায়গায় জেলার নতুন মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসাবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন পশ্চিমবঙ্গ পাবলিক হেলথ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেসের আধিকারিক ডা. আত্রেয়ী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।
- শুক্রবার দুপুর আড়াইটের সময় উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের ফল প্রকাশিত হবে বলেই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ফল প্রকাশের পর বেলা তিনটের সময় ছাত্র-ছাত্রীরা ওয়েবসাইট ও অ্যাপ থেকে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল দেখতে পারবেন।
- ওডিশার ভুবনেশ্বরে ব্রাউন সুগার নিয়ে যাওয়ার সময়ে তল্লাশিতে ধরা পড়লেন দুই অভিযুক্ত। তাদের কাছ থেকে ২৬ লক্ষ টাকার ২৬১ গ্রাম ব্রাউন সুগার মিলেছে।
- ট্রেনের কামরায় দাউদাউ করে জ্বলল আগুন। নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হল রেল কর্তৃপক্ষকে। যতক্ষণে আগুন নেভানো সম্ভব হয়েছে, ততক্ষণে ট্রেনের আস্ত কামরাই পুড়ে ছাই হয়ে গিয়েছে। বৃহস্পতিবার রাতের ঘটনা। ট্রেনটি কাটোয়া স্টেশনের ৬ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়েছিল।
- জম্মু-কাশ্মীরের প্রবীণ ও প্রভাবশালী কংগ্রেস নেতা, প্রাক্তন মন্ত্রী এবং অনন্তনাগের বর্তমান বিধায়ক পীরজ়াদা মহম্মদ সঈদ বৃহস্পতিবার (২৬ নভেম্বর, ২০২৬) গভীর রাতে জম্মুতে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
- উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের সাহিদা ফকির নামে এক মহিলার কথা। অভিযোগ, মুম্বই পুলিশ ‘বিদেশি’ সন্দেহে তাঁকেও বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এই ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলায় মুম্বই পুলিশের কাজের পদ্ধতিগত ত্রুটি নিয়ে প্রশ্ন উঠেছে।
- রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের আমেজ বহাল রাজ্যে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটা কমে যাওয়ায় গতকালের তুলনায় আজ ভোরে শীতের অনুভূতি কিছুটা বেড়েছে। তবে সপ্তাহান্তে ফের ঊর্ধ্বমুখী হতে পারে রাতের পারদ। এরই মধ্যে ডিসেম্বরের শুরুতে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।

Be the first to comment