AITC SYMBOL: আজই কি ফয়সালা? দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে মুখোমুখি তৃণমূলের দুই শিবির

Spread the love

প্রতিবেদন: তৃণমূল নাম ও দলের প্রতীক সংক্রান্ত মামলার নিষ্পত্তি কি আজই হতে চলেছে? এই জল্পনার মধ্যেই আজ শুক্রবার ২৭ নভেম্বর মমতা তৃণমূল ও ঋতব্রত তৃণমূল শিবিরকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এদিন বিকেল ৪টেয় কমিশনের দফতরে।দু’পক্ষের মুখোমুখি শুনানি হবে। গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে তৃণমূলের প্রতীক সংক্রান্ত দ্বন্দ্বের নিষ্পত্তি করতে হবে কমিশনকে। চার সপ্তাহের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূলের দুই শিবিরের সদস্যদের হলফনামা ও অতিরিক্ত নথি নির্বাচন কমিশনে জমা দিতে নির্দেশ দেওয়া হয়। তার আগে সাংগঠনিক স্তরে কার কত সমর্থন আছে, তা হলফনামা আকারে জমা দিতে বলা হয়েছিল।গত ৩০ অক্টোবর প্রয়োজনীয় হলফনামা জমা দেওয়ার জন্য ঋতব্রতদের আরও ১০ দিন সময় দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ। মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরকেও হলফনামা দেওয়ার জন্য ১০ দিন দেওয়া হয়েছিল। সেই কারণে সে দিন কমিশনের শুনানিও স্থগিত হয়ে গিয়েছিল। ইতিমধ্যে দুই পক্ষ হলফনামায় তথ্য জমা দিয়ে দিয়েছে। এখন দেখার শুনানির ফল কোন দিকে যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*