পয়লা বৈশাখে বাংলার চিরায়ত সংস্কৃতি ও পরম্পরার টানে ‘বন্দীশ’ আয়োজন করল দাসপুরের বিখ্যাত নাড়াজোল রাজবাড়ির নাটমন্দিরে নববর্ষের আড্ডা। বাংলার নিজস্ব পদাবলী কীর্তন, ভাওয়াইয়া গান, টুসু গান, পটের গান সহ রবীন্দ্রনাথের গানে জমে ওঠে নববর্ষের আড্ডা। সঙ্গে ছিল পুরাতনী কথা আর কবিতা। আড্ডায় দিলেন উমাশংকর নিয়োগী, সুকান্ত সিংহ, কেশব মেট্যা, সুনীল ভুইয়া সহ আরো অনেকে। ছিল পোড়া আমের সরতব। বাঙালির প্রিয় পান্তাভাত- বেগুন পোড়া দিয়ে পঙক্তি ভোজন নববর্ষের অন্য রকম মেজাজ এনে দেয়। উদ্যোক্তাদের মধ্যে দেবাশীষ ভট্টাচার্য জানালেন– ‘এই আড্ডায় সবাই আসেন প্রাণের টানে। আমাদের চেষ্টা থাকে বাঙালির শিকড়ের কথা যতটুকু সম্ভব তুলে ধরার’।



Be the first to comment