মাদক পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল তিন যুবক

Spread the love
মাদকের মারণ নেশায় যে যুব সম্প্রদায় ক্রমেই আসক্ত হয়ে পড়ছে তা আরও একবার প্রমাণিত হলো। মাদক পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল তিন যুবক। তাদের মধ্যে দুজন ছাত্র।
রবিবার সন্ধ্যায় মধ্য কলকাতার অ্যাস্টর হোটেলের সামনে থেকে মাদক সহ তিনজনকে হাতেনাতে ধরে কলকাতা পুলিশের নারকোটিক্স বিভাগ। তাদের কাছ থেকে ৪ টি এলএসডি ব্লক, কোকেন সহ মোট ১০ গ্রাম মাদক উদ্ধার হয়েছে। জেরায় ধৃতেরা জানিয়েছে তারা দিল্লি থেকে এই মাদক নিয়ে এসেছিল। উদ্দেশ্য ছিল অ্যাস্টর হোটেলের ডিস্কে আরও বেশি দামে সেই মাদক বিক্রি করা।
ধৃত তিনজনের নাম সঙ্কল্প সিং ( ২০ ), আদিত্য মজুমদার ( ১৮ ) ও অনুপম সিং ( ২২ )। এদের মধ্যে সঙ্কল্প’র বাড়ি পদ্মপুকুর রোডে। সে ভবানীপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ক্লাস টুয়েলভের ছাত্র আদিত্যর বাড়ি ঠাকুরবাড়ি রোডে। গোপালনগর রোডের বাসিন্দা অনুপম একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করে।
তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কলকাতা পুলিশের নারকোটিক্স বিভাগ। কয়েকদিন আগেও এরকম মাদক পাচার করতে গিয়ে ধরা পড়েছিল জনা কয়েক কলেজ ছাত্র। স্কুল কলেজে পড়া ছেলেরা কীভাবে মাদক পাচারের চক্রের সঙ্গে জড়িয়ে পড়ছে তা চিন্তায় ফেলেছে তদন্তকারী অফিসারদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*