তৃতীয়া এবং চতুর্থীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, হতে পারে ঘূর্ণিঝড় ও

Spread the love
প্যান্ডেলে প্যান্ডেলে চলছে ফিনিশিং টাচ। নিউমার্কেট, গড়িয়াহাট থেকে হাতিবাগানে শেষ মুহূর্তের কেনাকাটার হিড়িক। পুজো প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখনই রাজ্যবাসীকে চাপে ফেলে দিল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকেই বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্য শুরু হবে ঝিরঝিরে বৃষ্টি। এই নিম্নচাপ গভীরও হতে পারে আগামী ৭২ ঘণ্টায়। ফলে তৃতীয়া এবং চতুর্থীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণ বঙ্গের একাধিক জেলা।
সোমবার সকাল ১১টা নাগাদ হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়েরও। তবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সোমবার সন্ধের মধ্যে ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব বাংলায় পড়বে তা জানা যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস ইতিমধ্যেই মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে রেড অ্যালার্ট জারি করেছে। আবহাওয়া দফতরের এক অধিকর্তার মতে, এখনও পর্যন্ত উপগ্রহে যে ছবি দেখা যাচ্ছে তাতে বাংলা এবং ওড়িশার মাঝামাঝি জায়গায় এই ঘূর্ণিঝড়ের অবস্থান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*