নরেন্দ্র মোদীর মুখ পোড়ালেন দলেরই এক মন্ত্রী; পড়ুন!

Spread the love
এ তো ‘প্রদীপের নীচেই অন্ধকার’। একদিকে নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভারত’ অভিযান, অন্যদিকে সেই প্রচারকেই বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্য রাস্তায় প্রস্রাব করতে দেখা গেল বিজেপি শাসিত রাজস্থানের এক মন্ত্রীকে। সেই খবর ভাইরালও হল সোশ্যাল মিডিয়ায়। দোষ ঢাকতে মন্ত্রী সাফাই দিলেন, প্রকাশ্যে মলত্যাগ করা অস্বাস্থ্যকর, কিন্তু প্রস্রাব করা মোটেও নয়।
মন্ত্রীর নাম শম্ভু সিংহ খাটেসর। গাড়ি থেকে নেমে দেওয়ালের ধারে তাঁর প্রস্রাব করার ছবি তুলেছেন পথচারীরাই। সেই দেওয়ালেরই আবার একপাশের সাঁটানো রয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের ছবি দেওয়া পোস্টার। শেষে কিনা মুখ্যমন্ত্রীর ছবির সামনেই প্রস্রাব করলেন মন্ত্রী?
মিডিয়ার সামনে শম্ভু সিংহ বললেন, তিনি প্রকাশ্য রাস্তায় প্রস্রাব করেছেন ঠিকই, তবে পোস্টারের সামনে করার খবরটা ভুয়ো। তাঁর মতে, রাস্তায় প্রস্রাব করাটা তো বহুদিনের রীতি। তাতে তো দোষের কিছু নেই। বরং, অনেকে রাস্তার ধারে মলত্যাগ করেন, সেটা বরং অনেক অস্বাস্থ্যকর। কারণ মলের সঙ্গে জীবানু ছড়ায়, প্রস্রাব থেকে সেটা হয় না।
মন্ত্রীর এমন সাফাই শুনে রীতিমতো অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। যেখানে মন্ত্রীকে প্রস্রাব করতে দেখা গেছে সেখানে আর কিছুদিনের মধ্যেই বিজেপির নির্বাচনী প্রচার শুরু হয়ে যাবে। দেওয়ালে দেওয়ালে ইতিমধ্যেই পোস্টার সাঁটার কাজ চলছে।
রাজস্থানে এমন ঘটনা প্রথম নয়। চলতি বছরের শুরুতেই জয়পুরে রাস্তার ধারেই প্রকাশ্যে প্রস্রাব করতে দেখা গিয়েছিল সে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী কালীচরণ সরাফকে। তাঁর এই কীর্তির ছবি ক্যামেরাবন্দি হয়ে রীতিমতো ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। মন্ত্রীর এই কাজের সমালোচনায় সরব হয়েছিলেন অনেকেই।
তবে, মন্ত্রীর এতে কোনও তাপ উত্তাপ নেই। নির্বাকার ভাবে তিনি বলেছেন, “সকাল থেকে কাজে বেরিয়েছি। কাছাকাছি কোনও শৌচাগারও ছিল না। চাপতে পারিনি কী করব!”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*