তবে কী ক্যানসার হয়েছে বলিউড তারকা ঋষি কাপুরের? শুরু হয়েছে গুঞ্জন!

Spread the love
ইরফান খান, সোনালি বেন্দ্রের পরেই আর এক বলি তারকাকে নিয়ে গুজগুজ শুরু হয়েছে। ঋষি কাপুর। ঋষিরও কি ক্যানসার হয়েছে?
এই গুজব হাল্কা ভাবে হলেও শুরু হয়েছে গত সপ্তাহের শেষ থেকেই। কারণ, ঋষি জানিয়েছেন তিনি চিকিৎসার জন্য নিউ ইয়র্কে যাচ্ছেন।  তবে কেউ চিকিৎসার জন্য নিউ ইয়র্ক যাওয়ার মানেই যে তাঁর ক্যানসার হয়েছে, এটাই বা কেন ধরে নেওয়া হবে! সে কথা বলেছেন ঋষি নিজেও। তিনি তাঁর টুইটারে লিখেছেন, আপনারা অযথা জল্পনা করবেন না। আমি চিকিৎসার জন্য নিউ ইয়র্কে যাচ্ছি।
পরের টুইটে একটি ভিডি পোস্ট করেছেন নিউ ইয়র্কে ব্যস্ত ম্যাডিসন অ্যাভিনিউয়ে। সঙ্গে পুরনো বন্ধু ও অভিনেতা অনুপম খের। ভিডিওতে নিজেদের ‘কেয়ার ফ্রি’ বা ‘খের ফ্রি’ বলেছেন ঋষি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*