ইসলামপুরের দাড়িভিটে ছাত্র মৃত্যুর ঘটনায় রাজ্যে এলো কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল

Spread the love
ইসলামপুরের দাড়িভিটে গুলিতে ছাত্র মৃত্যুর ঘটনায় রাজ্যে এল কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের এক প্রতিনিধি দল। তবে, তাদের বাগডোগরা বিমানবন্দরে নামার পর গাড়ির জন্য প্রায় দু’ঘণ্টা অপেক্ষা করতে হয়। পরে রাজ্য প্রশাসনের তরফে গাড়ি এলে সন্ধের দিকে তাঁরা ইসলামপুর পৌঁছন। তবে মানবাধিকার কমিশনের DSP-কে এবিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি রাজ্য প্রশাসনের তরফে অসহযোগিতার অভিযোগ অস্বীকার করেন।
এবিষয়ে সমাজকর্মী শ্রীরূপা মিত্র চৌধুরি বলেন, “আমি দাড়িভিটার ঘটনা নিয়ে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনে অভিযোগ করেছিলাম। কমিশনের এক DSP ও দুই ইন্সপেক্টর আজ তদন্তে এসেছেন। রাজ্যকে জানিয়েই তাঁরা এসেছেন। আমায় কেন্দ্রীয় কমিশন আজ এই সফরে থাকতে বলেছিল। আমি তাই দিল্লি থেকে এসেছি। কিন্তু প্রথমেই অসহযোগিতার মুখে পড়তে হল। শুনেছি রাজ্য মানবাধিকার কমিশনও নাকি এনিয়ে তদন্ত করছে। সাধারণত রাজ্যের মানবাধিকার কমিশন তদন্ত করলে লিখিতভাবে তা কেন্দ্রীয় মানবাধিকার কমিশনকে তা জানানোর নিয়ম। কিন্তু এক্ষেত্রে কিছুই জানানো হয়নি। তা ছাড়া রাজ্যের পুলিশ অভিযুক্ত। তাই রাজ্যের কমিশন ঠিক তদন্ত করবে বলে মনে করি না।” 
এবিষয়ে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের DSP বলেন, “দাড়িভিটার ঘটনা নিয়ে আমাদের কাছে অভিযোগ করা হয়েছে। সেই ঘটনার তদন্ত করতেই আমরা ইসলামপুর এসেছি। অভিযোগকারীদের সঙ্গে কথা বলার পর কাজ শুরু করব।”
এদিন দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামার পর কমিশনের প্রতিনিধিদের বিমানবন্দরের গেটে আটকে দেওয়া হয়েছে বলে খবর রটে। রাজ্য সরকার তাদের সাহায্য করছে না বলেও বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছিল। যদিও, অভিযোগ ভিত্তিহীন বলে কমিশনের DSP। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*