বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী

Spread the love

বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। সোমবার রাতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপকের নাম চূড়ান্ত করে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে বিশ্বভারতীর কর্মসচিবকে এই কথা জানানো হয়। এর আগে নানা অনিয়মের অভিযোগে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন স্থায়ী উপাচার্য সুশান্ত দত্তগুপ্তকে বরখাস্ত করে কেন্দ্র। তারপর থেকেই বিশ্বভারতীর দায়িত্ব সামলাচ্ছেন অস্থায়ী উপাচার্যরা।

প্রথমে সহ-উপাচার্য অধ্যাপক স্বপনকুমার দত্ত, তাঁর পরে বিনয় ভবনের অধিকর্তা সবুজকলি সেন। উপাচার্য নিযোগে তৈরি হয় সার্চ কমিটিও। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে পাঁচ জনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে পৌঁছয়। বিশ্বভারতীর মতো বিশ্ববিদ্যালয়ে ‘উপাচার্য’-এরস্থায়ী উপাচার্য না থাকায় উন্নয়নে অচলাবস্থা দেখা দিয়েছিল। অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী দীর্ঘদিন দিল্লি বি‌শ্ববিদ্যালয়ের নানা দায়িত্বে ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, লন্ডন স্কুল অফ ইকোনমিকস বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করেছেন তিনি। দেশের রাষ্ট্রনীতি, রাষ্ট্রকাঠামো সংক্রান্ত একাধিক গবেষণাপত্র ও বই রয়েছে তাঁর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*