নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি দিলীপ কুমার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার রাতে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। সোমবার দুপুরে হাসপাতাল থেকে জানানো হয়েছে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁর বুকে ব্যথা আছে। তাঁর শারীরিক অবস্থার তেমন অবনতি হয়নি। হাসপাতালে তাঁর পাশে রয়েছেন তাঁর স্ত্রী সায়রা বানু।
কয়েকদিন আগেও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন সায়রা বানু জানিয়েছিলেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দিলীপ কুমার। এরপর হাসপাতাল থেকে বাড়িতে ফিরে যান তিনি। গত বছরের নভেম্বরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমার। কিন্তু কিছুক্ষণ পরই চিকিৎসকেরা তাঁকে ছেড়ে দেন। তখন চিকিৎসকেরা তাঁকে বাসায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। দিলীপ কুমারের বয়স ৯৫ বছর।

Be the first to comment