লাইনচ্যুত নিউ ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন সহ ৬টি বগি; মৃত ৬, আহত একাধিক

Spread the love
উত্তরপ্রদেশের রায়বেরিলিতে লাইনচ্যুত নিউ ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন সহ ৬টি বগি। মৃত্যু হয়েছে ৫ জনের। পুলিশ জানিয়েছে তাদের মধ্যে রয়েছে একটি শিশুও। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। দুর্ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার ভোর ৫টা নাগাদ রায়বেরিলির হরচন্দপুর স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। লখনৌ এবং বারানা থেকে ঘটনাস্থলে পৌঁছেছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) দু’টি দল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। লাইনচ্যুত হওয়ায় কামরাগুলি কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে। ওই বগিগুলিতে বেশ কিছু যাত্রীর আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দল।
ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান সিগন্যাল সমস্যা এবং কুয়াশার কারণেই লাইনচ্যুত হয়েছে ট্রেনের বগি। জানা গিয়েছে, ফারাক্কা থেকে রায়বেরিলি হয়ে নয়া দিল্লি যাচ্ছিল ট্রেনটি। রায়বেরিলির হরচন্দপুর স্টেশন ছেড়ে বেরনোর পরেই এই দুর্ঘটনা ঘটেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*