২সঙ্গীর সাহায্যে পাকিস্তানকে তথ্য পাচার করত ব্রাহ্মস বিজ্ঞানী নিশান্ত। মঙ্গলবার উত্তরপ্রদেশ খেকে সেই ২ জনকে আটক করল এটিএস। ২ জনের থেকেই ৪টি ল্যাপটপ, ২টি মোবাইল ফোন, বহু নথি উদ্ধার হয়। উত্তরপ্রদেশের আগ্রা ও কানপুর থেকে ২ জনকে আটক করে সন্ত্রাস দমন শাখা।
আটক ২ ব্যক্তি নিশান্তের সঙ্গে সমান উদ্যোগ নিয়ে কাজ করত। ফেসবুকে নিশান্তকে নকল আইডি বানাতে সাহায্য করেছিল তারা। জানা গেছে ভারতে বসেই পাকিস্তানের আইডি ব্যবহার করে ফেসবুকে চ্যাট করতেন নিশান্ত।নিশান্ত আগরওয়ালকে গ্রেফতার করার পর তাঁকে জেরা করছেন উত্তরপ্রদেশ অ্যান্টি-টেরর স্কোয়াডের অফিসাররা।জানা গেছে ভারতে বসেই পাক আইডি ব্যবহার করে ফেসবুকে বিভিন্ন দেশের লোকেদের সঙ্গে কথা বলত নিশান্ত।আর তাকে সাহায্য করত আটক সঙ্গীরা। এখনও যাদের নাম প্রকাশ্যে আনছে না পুলিশ। তবে, নিশান্তের সঙ্গে তাদের যোগ স্পষ্ট বলেই দাবি সন্ত্রাস দমন শাখার।
ব্রহ্মস এই মুহূর্তে ভারতের কাছে থাকা অন্যতম শক্তিশালী মিসাইল। এর মাধ্যমে ৩০০ কিলোমিটার দূর পর্যন্ত জাহাজ, কিংবা মাটির উপর থাকা যে কোনও নিশানায় আঘাত হানা যায়। ডিআরডিও ও রাশিয়ার এনপিওএম’এর যৌথ উদ্যোগে তৈরি করা হয় এই মিসাইল। ২০০১ ও ২০০২ সালে এই মিসাইলের ক্ষমতা পরীক্ষা করেও দেখা হয়েছে। ভারতের কাছে থাকা এই শক্তিশালী অস্ত্র সম্পর্কেই পড়শি দেশ পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকে চার বছর ধরে তথ্য পাচার করত নিশান্ত, এমনটাই জানা গেছে। এই অভিযোগের ভিত্তিতেই নাগপুর থেকে নিশান্তকে গ্রেফতার করেছে পুলিশ। মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের যৌথ উদ্যোগে ধরা পড়ে এই গুপ্তচর।

Be the first to comment