বিভিন্ন দেশে বিভিন্ন বলে টেস্ট খেলা হয় ৷ লাল বলের লড়াইয়ে বিভিন্ন দেশে গিয়ে ব্যাটসম্যানদের বলের সুইং-বাউন্স আলাদা আলাদা ধরণের সামলাতে হয় ৷ যা মোটেই ভাল ব্যাপার নয় বলে মনে করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ তাঁর মতে, টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ হল ডিউক বলই ৷ তাই সব দেশেই ডিউক বলেই টেস্ট খেলা হোক ৷
ভারতে সাধারণত টেস্ট খেলা হয় এসজি বলে ৷ বছর বছর ধরে এই প্রথাই চলে আসছে ৷ আজ, শুক্রবার থেকে হায়দরাবাদে শুরু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ৷ এই টেস্টও খেলা হবে এসজি বলেই ৷ তাই বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিরাট বলেন, ‘‘ আমার মনে হয় টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ বল হল ডিউক। আমার কাছে যদি জানতে চাওয়া হয়, তা হলে বলব, বিশ্বের সব জায়গায় ডিউক বলেই টেস্ট ক্রিকেট হোক।’’ তিনি আরও বলেন, ‘‘ ডিউক বলের আকৃতি সহজে বদলায় না। বোলাররা সব সময় কিছু না কিছু সাহায্য পায়। স্পিনারদেরও সমস্যা হয় না। কারণ বলের সিমটা শক্ত থাকে।’’

Be the first to comment