নাগেশ্বর রাও যখন সিবিআইয়ের চেন্নাই জোনের প্রধান ছিলেন তখন ভিজিএন ডেভলপার্স নামে এক সংস্থা খুব সস্তায় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার জমি কেনে। এর জন্য ওই সংস্থার বিরুদ্ধে তদন্ত করা উচিত ছিল। অভিযোগ, নাগেশ্বর রাও তা করেননি।
চলতি বছরে তিনি যখন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর ছিলেন, তাঁর নামে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার কমিটিতে একটি রিপোর্ট জমা পড়েছিল। তাতে বলা হয়েছিল, নাগেশ্বর রাওয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে। ২০১৫ সালে পুলিশ সঞ্জয় ভান্ডারী নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাঁর কাছে বেশ কয়েকজন অফিসারের নাম পাওয়া গিয়েছিল, যাঁরা বেআইনি কাজকর্মে যুক্ত। অভিযোগ, নাগেশ্বর রাও ওই অফিসারদের বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিয়েছিলেন। বিজেপির অভিযোগ, ভান্ডারী কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীর জামাই রবার্ট ওয়াধেরার বন্ধু।
অভিযোগ, বার্ষিক ট্যাক্স রিটার্নের সময়েও ভুল তথ্য দিয়েছিলেন নাগেশ্বর রাও। তিনি ২০১০ সালে বলেন, তাঁর স্ত্রী চিন্নম সন্ধ্যা ও স্ত্রীর ভাইপোর নামে ২০ লক্ষ টাকার সম্পত্তি আছে। পরে জানা যায়, যাঁকে তিনি স্ত্রীর ভাই বলে উল্লেখ করেছিলেন, তিনি আসলে তাঁর স্ত্রীর ভাই।
প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ তাঁর টুইটার অ্যাকাউন্টে এই অভিযোগগুলি কিছু কিছু উল্লেখ করেছেন। সিবিআই এখনও এসম্পর্কে প্রতিক্রিয়া জানায়নি।

Be the first to comment