প্রসঙ্গত, মাংস ব্যবসায়ী মইন কুরেশি মামলার তদন্তকে কেন্দ্র করে CBI প্রধান অলোক ভার্মা ও স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। সংস্থার সেকেন্ড ইন কম্যান্ড রাকেশ আস্থানার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ অস্বীকার করেন আস্থানা। পাল্টা অলোক ভার্মার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন তিনি। এরই মধ্যে মঙ্গলবার আস্থানার ঘনিষ্ঠ অফিসার দেবেন্দ্র কুমারকে গ্রেপ্তার করেন CBI অফিসাররা। এদিকে আস্থানার বিরুদ্ধে আগেই FIR হয়েছে। গ্রেপ্তারি এড়াতে দিল্লি হাইকোর্টে যান আস্থানা। বিচারপতি নাজমি ওয়াজিরির বেঞ্চে মামলাটি ওঠে। শুনানি শেষে বিচারপতি নির্দেশ দেন, আগামী সাতদিন গ্রেপ্তার করা যাবে না আস্থানাকে। তবে তদন্ত যেমন চলছে, তেমন চলবে।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দুই প্রধানের টানাপোড়েনে ক্ষুণ্ণ হচ্ছিল CBI-এর ভাবমূর্তি। এই কারণ দেখিয়ে তড়িঘড়ি অলোক ভার্মা ও রাকেশ আস্থানাকে ছুটিতে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নিয়োগ কমিটি জানিয়ে দেয়, এম নাগেশ্বর রাও এখন থেকে CBI ডিরেক্টরের দায়িত্ব সামলাবেন। এদিকে ছুটিতে পাঠানোর নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন অলোক ভার্মা। এরপরই CBI-এর তরফে বলা হয়, অলোক ভার্মা এখনও ডিরেক্টর এবং রাকেশ আস্থানা স্পেশাল ডিরেক্টর। তাঁদের ছুটিতে থাকার সময় দায়িত্ব সামলাবেন এম নাগেশ্বর রাও।

Be the first to comment