দলীয় নেতা সহ রাহুল গান্ধীকে প্রতীকী গ্রেফতার করলো পুলিশ; পড়ুন!

Spread the love

সিবিআই বিতর্কের মাঝে কেন্দ্রীয় সরকারের ভূমিকার বিরোধীতায় দিল্লির সিবিআই চত্বরে শুক্রবার বিক্ষোভে নেমেছে কংগ্রেস । দুর্নীতির তদন্ত আটকাতেই সিবিআই কর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে এই  মর্মেই পথে নামে কংগ্রেস । এদিন বিক্ষোভ চলাকালীনই বেশ কয়েকজন দলীয় নেতা সহ গ্রেফতার করা হয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে । এই মুহূর্তে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে লোধি রোড থানায়। সিবিআই প্রধান অলোক বর্মাকে সরানোর জেরে কেন্দ্রের সঙ্গে লড়াইয়ে রাস্তায় নামলেন কংগ্রসে সভাপতি রাহুল গান্ধী। এদিন তিনি বিশাল মিছিল নিয়ে সিবিআই কার্যালয়ে গিয়ে হাজির হন। পাশাপাশি লখনউ, মুম্বই, তেলেঙ্গানা, চণ্ডীগড়ে সিবিআই কার্যালয়ে গিয়ে তুমুল বিক্ষোভ দেখায় কংগ্রসে সমর্থকরা।

উল্লেখ্য, শুক্রবার সমর্থকদের নিয়ে দিল্লির দায়াল সিং কলেজ থেকে লোধি রোডে সিবিআই কার্যালয়ে যান রাহুল। সেখানে আগে থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল। কংগ্রেসের সঙ্গে ছিল আপ, তৃণমূল, সিপিএম সমর্থকরা। সিবিআই সদর দফতরের মুখে কংগ্রেস সমর্থকদের আটক দেয় পুলিস। বেশকিছু বিক্ষোভকারীকে গাড়িতে তোলা হয়। গ্রেফতার বরণ করেন রাহুল। তাঁকে লোধি রোড থানায় নিয়ে যাওয়া হয়।

এদিন বিক্ষোভ সমাবেশে রাহুল বলেন, দেশের অধিকাংশ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন নরেন্দ্র মোদী। তা সে সিবিআই হোক বা নির্বাচন কমিশন। এর জন্যই আমরা বলি দেশের চৌকিদার চোর। উনি অনিল আম্বানির পকেটে ৩০,০০০ কোটি টাকা ঢুকিয়ে দিয়েছেন। কংগ্রেস চৌকিদারকে চুরি করতে দেব না। সব বিরোধীরাও তা করতে দেব না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*