আলিপুরে সৌজন্যে’র শুভ উদ্বাধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন সৌজন্যের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিদেশী প্রতিনিধি দল এসে এখানেই এবার থাকতে ও বৈঠক করতে পারবেন ৷ বড় জায়গা হওয়ায় বৈঠকে একানে আর কোনও বাধা রইল না৷’’
আগামী ৫ই নভেম্বর দক্ষিনেশ্বরে স্কাই ওয়ার্কের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ৷ তীর্থক্ষেত্রকে কেন্দ্র করে সেই উন্নয়নের প্রসঙ্গও এদিন উটে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ৷ তিনি তুলে ধরেন রাজ্যের উন্নয়নের সামগ্রিক ছবি ৷ বলেন, ‘‘গত আট বছর ধরে রাজ্যে যে উন্নয়ন হচ্ছে বিগত কোনও সরকারের আমলে তা হয়নি৷’’ এদিকে কলকাতার পরিকাঠামো উন্নয়নের ১৮ হাজার কোটি টাকার খরচের কথাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বাজেটে বরাদ্দ হয়েছে অতিরিক্ত ২৫ হাজার কোটি টাকা।
পাশাপাশি সৌজন্য’র উদ্বোধনী মঞ্চ থেকেই এদিন কোটি টাকা ব্যয়ে আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ৷ এর ফলে সুবিধা হবে হাড়োয়া, ভাঙর, রাজারহাটের মানুষের ৷


Be the first to comment