যৌন হেনস্থার অভিযোগে ৪৮ জন কর্মীকে বরখাস্ত করল গুগল; পড়ুন!

Spread the love

যৌন হেনস্থার অভিযোগে ৪৮ জন কর্মীকে বরখাস্ত করল গুগল। সংস্থার চিফ এক্সিকিউটিভ সুন্দর পিচাই একটি নির্দেশিকায় স্পষ্ট জানিয়েছেন, মহিলাদের ওপর যৌন হেনস্থার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবে গুগল। বরখাস্ত করা ৪৮ জনের মধ্যে ১৩ জনই কোম্পানির সিনিয়র ম্যানেজার। তাঁদের প্রত্যেককেই যৌন হেনস্থার অভিযোগে বরখাস্ত করা হয়েছে। শুধু তাই নয়, এঁদের কাউকেই কোম্পানি থেকে বহিষ্কার করার পর প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়া হয়নি।

উল্লেখ্য, এই কোম্পানিতে কর্মীদের ৭৫ শতাংশ পুরুষ। একই সঙ্গে মোট কর্মীদের ৯৩ শতাংশই শেতাঙ্গ এবং এশিয়ান। শুধু পুরুষ প্রাধান্যই নয়, সিলিকন ভ্যালির বিভিন্ন টেক কোম্পানিতে মহিলাদের যৌন হেনস্থার অভিযোগও উঠেছে বিভিন্ন সময়ে। এছাড়া কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও পেছনে রাখা হয় মহিলাদের, এই অভিযোগও দীর্ঘদিনের।

২০১৪ সালে যৌন হেনস্থার অভিযোগ সামনে আসার পর কোম্পানি থেকে বরখাস্ত করা হয়েছিল গুগলের অন্যতম শীর্ষ কর্তা অ্যান্ডি রুবিনকে। যদিও অ্যান্ড্রয়েড ফোনের জনক রুবিনকে কোম্পানি ছাড়ার সময় নয় কোটি ডলার দেওয়া হয় কোম্পানির তরফে। সেই তথ্য সামনে আসার পরই সমালোচনার ঝড় ওঠে। যৌন হেনস্থার দোষে দুষ্ট একজন কর্মীকে কী কারণে আর্থিক প্যাকেজ দেওয়া হল, তাই নিয়েই উঠেছিল প্রশ্ন। ৪৮ কর্মীকে বরখাস্ত করার কথা জানানো হলেও রুবিনের বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেনি গুগল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*