প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি বই লিখেছেন কংগ্রেস নেতা শশী থারুর। সেই বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মোদীর তীব্র সমালোচনা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সাম্প্রতিক সিবিআই বিতর্ক, সাম্প্রদায়িক হানাহানি, গোরক্ষকদের তাণ্ডব, সব কিছু নিয়েই মোদীকে দোষ দিলেন তিনি।
তাঁর কথায়, মোদী ভোটদাতাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রাখতে পারেননি। ফলে তাঁর ওপরে মানুষের আস্থা হ্রাস পেয়েছে। তিনি বলেছিলেন, সব ভারতীয়ের প্রধানমন্ত্রী হবেন। কিন্তু দেশ জুড়ে সাম্প্রদায়িক হিংসা, গণধোলাইয়ে মৃত্যু ও গোরক্ষকদের দৌরাত্ম্য নিয়ে বেশিরভাগ সময় চুপ করে থেকেছেন। আমাদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থার পরিবেশ ক্রমেই খারাপ হচ্ছে।
সিবিআইয়ে দুই শীর্ষ কর্তার বিবাদের জেরে দুজনকেই ছুটিতে যেতে বলেছে সরকার। বিষয়টি নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও অন্যান্য কংগ্রেস নেতা সমালোচনা করেছেন একাধিকবার। কিন্তু মনমোহন সিং এই প্রথমবার মুখ খুললেন।

Be the first to comment