কিছুক্ষণ আগেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে তাঁর দল। দুরন্ত সেঞ্চুরি করেও জেতাতে পারেননি দলকে। স্বভাবতই মন খারাপ। কিন্তু তাই বলে বিয়ের পর প্রথম করবা চৌথে স্ত্রীকে শুভেচ্ছা জানাবেন না, তা হতে পারে। অনুষ্কার উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় খুব সুন্দর একটি মেসেজ দিলেন বিরাট।
সোশ্যাল মিডিয়াতে অনুষ্কার উদ্দেশে বিরাট লিখেছেন, ” আমার জীবন, আমার দুনিয়া। শুভ করবা চৌথ অনুষ্কা। ” স্বামীর শুভেচ্ছার পর চুপ করে থাকার পাত্রী অনুষ্কাও নন। প্রায় সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়াতেই শুভেচ্ছা জানালেন তিনিও। বিরাটের উদ্দেশে নিজের টুইটারে তিনি লেখেন, ” আমার চাঁদ, আমার সূর্য, আমার তারা, আমার সবকিছু। সবাইকে করবা চৌথের শুভেচ্ছা।” এমনকী দুজনের খুব সুন্দর একটি ছবিও পোস্ট করেন অনুষ্কা।
আর দুজনের এই শুভেচ্ছা বিনিময় নজর কেড়েছে নেটিজেনদের। তাঁরাও এই পাওয়ার কাপলকে শুভেচ্ছা জানিয়েছেন। সেইসঙ্গে এও বলেছেন, একে অন্যের প্রতি ভালোবাসা কখনও লুকিয়ে রাখেন না বিরুষ্কা। সেটা সবার সামনে বুক চিতিয়ে বলেন বলেই তো বাকিদের থেকে আলাদা তাঁরা। আবার কেউ বলেছেন, নিজেদের ব্যক্তিগত জীবনে তাঁরা যত বড়ই সেলিব্রিটি হোন না কেন, একটা সুন্দর পারিবারিক জীবন কাটাচ্ছেন বিরুষ্কা, যা খুব অনুপ্রেরণা দেয়।

Be the first to comment