৩৩৭৬জন অঙ্গনওয়াড়ির সুপারভাইজার নিয়োগ করবে রাজ্য সরকার

Spread the love

মাসানুর রহমান,

শিশুদের যত্নে ৩৩৭৬জনকে আঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করছে রাজ্য সরকার। সুপারভাইজার সংক্রান্ত নিয়োগ নীতিরও পুনর্গঠন হবে। আন্তর্জাতিক নারী দিবসের আগে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

সুপারভাইজার পদে নিয়োগ করা হয় শুধুমাত্র মহিলাদেরই। কিছু অসুবিধা দূর করতে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নির্দিষ্ট নীতিও চালু করছে রাজ্য।

সরাসরি পরীক্ষার মাধ্যমে বা পদোন্নতির মাধমে কতজনকে নিয়োগ করা হবে, সে ব্যাপারেই স্পষ্ট নির্দেশ থাকছে নীতিতে। মূলত সুপারভাইজাররা শিশুর যত্নে কোনও গাফিলতি থাকে কি না তা খতিয়ে দেখেন। স্নাতক স্তরে উত্তীর্ণ হতে হয় এঁদের । ২০০৭ সালের নিরিখে শূন্য পদগুলিতে নিযুক্ত করা হবে সুপারভাইজারদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*