রোজদিন ডেস্ক: সই জাল কান্ডে এক টানা সাড়ে ৫ ঘন্টা পর রাত সাড়ে ১১ টায় সি আই ডি কার্যালয় থেকে বেরোলেন সাংসদ অভিষেক ব্যানার্জি।
আজ সন্ধ্যা ৫ টা ৪৯ মিনিটে তিনি ভবানী ভবনে যান। সেই থেকে টানা সাড়ে পাঁচ ঘন্টার বেশি তিনি ওখানে ছিলেন।।
ওখানে প্রবেশ ও প্রস্থান, কোন সময়েই তিনি একটি কথা ও বলেন নি। এইদিন দিল্লি থেকে ফিরে বিমানবন্দর, তাঁর বাড়ি, সি আই ডি কার্যালয়, কোন জায়গাতেই তিনি প্রচার মাধ্যমের একটি প্রশ্নের ও উত্তর দেন নি।
রাতে দৃশ্যত ক্লান্ত, বিধ্বস্ত মনে হচ্ছিল তাঁকে। গত শনিবার তিনি দিল্লি যান, ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেন। দেখা করেন রাহুল গান্ধী র সঙ্গে। তবে এইদিন কলকাতা ফেরার পর থেকে প্রচার মাধ্যমের একটি কথার ও উত্তর মেলেনি তাঁর থেকে।
সূত্রের খবর, সই জাল নিয়ে সি আই ডি র টানা জিজ্ঞাসা বাদের মুখোমুখি হন তিনি।
উল্লেখ্য, এর আগে একাধিকবার ই ডি কার্যালয়ে গেছেন তিনি, বেরিয়ে তেজের সঙ্গে দীর্ঘ ক্ষণ সাংবাদিক দের সঙ্গে কথা বলেছেন তিনি।
তখন রাজ্যে তৃণমূল সরকার।
অভিষেক ব্যানার্জি র তখন মেজাজ ই আলাদা। ই ডি দফতর থেকে বেরিয়ে এমন কথাও বলতেন যে, কেন্দ্রীয় এজেন্সি তাঁর ঘেঁচু করবে, সঙ্গে নিজের বৃদ্ধাঙ্গুলি ও দেখাতেন।
সেই তিনি বৃহস্পতিবার রাতে রাজ্যের হাতে থাকা সি আই ডি কার্যালয় থেকে বেরিয়ে সোজা গাড়িতে গিয়ে উঠে বাড়ি চলে যান।
তাঁকে আবার ডাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিজেপি বিধায়ক সজল ঘোষ তীব্র কটাক্ষ করে বলেন, আর একজন কে ( প্রাক্তন মুখ্যমন্ত্রী!!) ও ডাকতে পারে। অভিষেক ব্যানার্জি উচ্চ আদালতে রক্ষা কবচ নিয়ে এইদিন সি আই ডি কার্যালয়ে গেছিলেন,, আর এক জনের তো রক্ষা কবচ নেই, তিনি এবার রক্ষা কবচ চাইতে আদালতে যাবেন কিনা বলে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন৷
সূত্রে র খবর, ভবানী ভবন থেকে বেরিয়ে মমতা ব্যানার্জি র বাড়ি যান অভিষেক ব্যানার্জি। আগামী রবিবার ১৪ জুন ফের তাঁকে তলব করেছে সি আই ডি।
রাতে সেখানে কুণাল ঘোষ, মদন মিত্র প্রমুখ কে দেখা যায়। প্রায় আধ ঘন্টা অভিষেক ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ছিলেন, রাত ১২ টার পর তিনি নিজের কালিঘাটের বাড়ি চলে যান।
কুণাল ঘোষ,মদন মিত্র এই নিয়ে কোন মন্তব্য করেন নি।

Be the first to comment