হিমাচলের কালবানের কাছে দুর্ঘটনায় নিহত আট পর্যটক

Spread the love

রোজদিন ডেস্ক :

হিমাচলের কালবানের কাছে খাদে গাড়ি পড়ে আট পর্যটক মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। পুলিশ সূত্রে প্রকাশ, ডালহৌসি থেকে একটি গাড়ি ভাড়া করে তিসা থেকে সাচ পাসের দিকে গাড়িটি যাচ্ছিল। পথে আরোহীদের পরিচিত আরও কয়েকজন গাড়িতে ওঠেন৷ কালবানের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি গভীর খাদে পড়ে যায় বলে পুলিশের অনুমান।

গতকাল সন্ধ্যায় সব গাড়ি ফিরলেও ওই গাড়ি না ফেরায় সংশ্লিষ্ট সংস্থা খোঁজ খবর শুরু করে। কালবানের কাছে গাড়ির খোঁজ মিললে পুলিশ, উদ্ধারকারী দল দ্রুত সেখানে যায়। রাতে দুর্গম এলাকায় উদ্ধার কাজেও সমস্যা হয়। আজ ভোর থেকে উদ্ধার কাজ শুরু হয়। গাড়িতে থাকা আটিজনই প্রাণ হারিয়েছেন। পুলিশ তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে।

সাচ পাস হিমাচলের অন্যতম বিপজ্জনক, কঠিন এলাকা হিসাবে পরিচিত। ওখানে নেটওয়ার্ক ও জোরালো না হওয়ায় দুর্ঘটনার খবর ও প্রথমে জানা যায়নি বলে পুলিশের অনুমান। কিভাবে এই মর্মান্তিক, ভয়াবহ দুর্ঘটনা হোল, তা জানার জন্য পুলিশ চেষ্টা করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*