রোজদিন ডেস্ক :
মাত্র একমাস ও হয়নি, রাজ্যের প্রাক্তন শাসক তৃণমূল কার্যত ভেঙে চূরমার। তারা বিজেপির কাছে আত্মসমর্পণ করছে বলে বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী মন্তব্য করেছেন। বিজেপি পরিকল্পনা করে তৃণমূল বিধায়কদের নিজেদের দিকে টানার চেষ্টা করছে। তবে মুসলিম সমাজের সমর্থন পাশে না থাকলে গেরুয়া শিবিরের এই ছক সফল হবে না বলে মন্তব্য করেন।
অধীর চৌধুরী আরও বলেন, বিজেপিতে যোগ দিলে তৃণমূল বিধায়কদের রাজনৈতিক ভাবে বড় খেসারত দিতে হবে।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর অন্য দল ভাঙানোর প্রসঙ্গ তুলেও তিনি তীব্র কটাক্ষ করেন।
অন্যদিকে দলের এই পরিস্থিতিতে তৃণমূল রাজ্যে দলের সব কমিটি ভেঙে দিয়েছে। সংগঠনকে চাঙা করা ও পুনর্গঠনের লক্ষ্যেই এই পদক্ষেপ।
এক বিবৃতিতে তৃণমূল নেতৃত্ব জানায়, দলের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী কালে সংগঠনগুলি গঠন করা হবে।

Be the first to comment