রোজদিন ডেস্ক : ভোট মুখি রাজ্যে বকেয়া ডিএ নিয়ে টানাপোড়েনের মাঝে কর্মীদের অ্যাডহক বোনাস ঘোষণা করলো রাজ্য সরকার।
পুজোর অনেক দেরি থাকলেও ইদের দেরি নেই। এই প্রেক্ষিতে শুক্রবার রাজ্য সরকার কর্মীদের বোনাস ঘোষণা করলো বলে অভিজ্ঞ মহলের ধারণা।
সরকারি সুত্রে প্রকাশ, ৩১ মার্চ ২০২৬-এ যে কর্মীদের বেতন মাসে ৪৬ হাজার টাকার বেশি নয়, তাঁরা মাথা পিছু ৭৪০০ টাকা বোনাস পাবেন৷ নির্দিষ্ট শর্তসাপেক্ষে চুক্তিভিত্তিক কর্মীও ৬ মাসের পরিষেবাসম্পন্ন কর্মীরাও এই বোনাস পাওয়ার যোগ্য হিসাবে বিবেচিত হবেন।
এর ফলে রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মী, পুরসভা, পঞ্চায়েত, সরকারি সহায়তা প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও এই বোনাস পাবেন।
গত বছর এই বোনাস ছিল ৬৮০০ টাকা। এবার তা বৃদ্ধি পেয়ে ৭৪০০ টাকা করা হয়েছে।
মুসলিম সম্প্রদায়ের কর্মীরা ইদের আগেও অন্যরা পুজোর আগে এই বোনাস পাবেন বলে সরকারি সূত্রে জানা গেছে।
অন্যদিকে শীর্ষ আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকার এখনও কর্মীদের বকেয়া ডিএ নিয়ে কোন সিদ্ধান্ত ঘোষণা না করায় ক্ষোভ বাড়ছে। বকেয়া ডিএ-র দাবিতে আগামী ১৩ মার্চ সংগ্রামী যৌথ মঞ্চ ধর্মঘটের ডাক দিয়েছেন।

Be the first to comment