রোজদিন ডেস্ক : রবিবার কালীঘাটে ফের একবার দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক করতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক থেকে বিধায়কদের আগামীদিনের নির্দেশ দেবেন তিনি। ইতিমধ্যে কালীঘাটের বাড়িতে তিনি একাধিক বৈঠক করেছেন। দলের বিধায়কদের পাশাপাশি পরাজিত প্রার্থীদের নিয়েও বৈঠক করেছেন। বৈঠক করেছেন সাংসদ, পুরসভার মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের নিয়ে। বৈঠকগুলি থেকে বারবার তিনি কর্মীদের পাশে থাকার বার্তাও দেন। ভোট পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদে তিনি নিজে এবার ময়দানে নামছেন। আগামী মঙ্গলবার ধর্মতলায় তাঁর প্রতিবাদ কর্মসূচি রয়েছে। তার আগে এই বৈঠক থেকে তিনি বিধায়কদের দিকনির্দেশ দেবেন এমনই আশা করা হচ্ছে। তবে সোনারপুর-কাণ্ডের পর এই বৈঠকে গুরুত্ব আরও বেড়েছে।

Be the first to comment