বাংলাদেশে ফের ছাত্র নেতা গুলিবিদ্ধ, এখন আশঙ্কামুক্ত

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশে ওসমান হাদির হত্যার রেশ না মিলতেই ফের এক ছাত্র নেতাকে লক্ষ্য করে গুলি চললো। আজ দুপুরে খুলনার সোনাডাঙ্গা এলাকায় মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি করা হয়৷ গুলি তাঁর মাথার চামড়া স্পর্শ করে চলে যায়৷ আক্রান্ত মোতালেব শিকদার এনসিপি-র সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় প্রধান। তাঁর বাড়িতে প্রবেশ করে গুলি করা হয় বলে প্রকাশ। উপস্থিত মানুষজন তাঁকে হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে হাসপাতাল সূত্রে জানানো হয়, তিনি বিপদমুক্ত। তাঁর মাথার বাঁদিকে আঘাত লেগেছে। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। আশঙ্কার কিছু নেই।
পুলিশ তাঁর আক্রমণকারীর খোঁজ করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*