পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. এরা গায়ের জোরে সব এজেন্সিকে দালাল বানিয়েছে, নেতাজি ইনডোরে মমতার নিশানায় বিজেপি।
  2. দেড় কোটি নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে, আপনারা সতর্ক থাকুন, বিএলএ-দের উদ্দেশে মুখ্যমন্ত্রী।
  3. ইনডোরে মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝে হঠাৎই বন্ধ হয়ে গেল মাইক। আগেও হয়েছে, কেন বারবার, চক্রান্তের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী।
  4. সাঁওতালি ভাষা দিবসে সাঁওতালি-সহ আদিবাসীদের উন্নয়নে মা, মাটি, মানুষের সরকারের কাজের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।
  5. প্রখ্যাত গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজন আয়েঙ্গারের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্মরণ করলেন তাঁর অবদান।
  6. উলুবেড়িয়ায় গভীর রাতে ঘরের মধ্যে পুড়ে মৃত্যু একই পরিবারের চারজনের। শর্ট সার্কিট থেকে আগুন কিনা খতিয়ে দেখছে দমকল।
  7. সন্দেশখালির শাহজাহান মামলার সাক্ষী ভোলা ঘোষের গাড়িতে ধাক্কা দেওয়া সেই ট্রাকচালক মিনাখাঁ থেকে গ্রেফতার।
  8. কাটছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, বছর শেষে জারি থাকবে শীতের আমেজ।
  9. কলকাতায় সিইও দফতরের সামনে ফের বিক্ষোভ বিএলওদের, পুলিশের সঙ্গে হাতাহাতি, আটক ১।
  10. সম্পর্কে টানাপোড়েনের জেরে তিলজলায় লিভইন পার্টনারকে খুন করে ধৃত মহিলা।
  11. হাঁসখালি গণধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত ৯, মঙ্গলেবার সাজা ঘোষণা।
  12. কোচবিহার সীমান্ত থেকে অপহরণ করা বিএসএফ জওয়ানকে ফেরাল বাংলাদেশ।
  13. ভোজনবিলাসে ইউনেস্কোর বিরল সম্মান নবাবের শহর লখনউকে।
  14. সাতসকালে রাজাবাজারের রাস্তায় ফল বিক্রেতাকে কুপিয়ে খুন। মৃতের নাম মেহতাব আলম।
  15. সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের নয়া দলের নাম জনতা উন্নয়ন পার্টি। সোমবার দলের নাম ঘোষণার সঙ্গেই প্রকাশ করলেন কয়েকটি আসনে প্রার্থীদের নামও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*