ভবানীপুরে হুমায়ুন কবীরের দলের প্রার্থী পুনম বেগম!
রোজদিন ডেস্ক :
রাজ্যে টিএমসি-কে হারাবেন বলে পণ করেছেন তিনি। ভবানীপুর কেন্দ্রে হুমায়ুন কবীরের নতুন দল আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রার্থী হলেন পুনম বেগম।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর লড়াই এ ইতিমধ্যেই ভোটের হট স্পট ভবানীপুর। সিপিএমের প্রার্থী তরুণ আইনজীবী শ্রীজীব বিশ্বাস, তিনি গতবারও এখানে প্রার্থী হয়েছিলেন।
হুমায়ুন কবীরের ঘোষিত ১৫৩ জন প্রার্থীর তালিকায় আছেন পীরজাদা খোবায়েব আমিন (ভরতপুর), সৈয়দ আহমেদ কবীর (বেলডাঙা), মুর্শিদাবাদে মনীষা পাঠক পান্ডে, নন্দীগ্রামে শহিদুল হক প্রমুখ।
আগামী ২৫ মার্চ দলের পুরো তালিকা প্রকাশিত হবে বলে হুমায়ুন কবীর জানান। ২৮ মার্চ দলের নির্বাচনী ইস্থাহার প্রকাশ করবেন তিনি।
দার্জিলিং এ বিশ্বজিৎ চ্যাটার্জি, কালিম্পং এ সুষমা ছেত্রী প্রার্থী হচ্ছেন।
আচমকাই বাবরি মসজিদ তৈরি করার ঘোষণা করে রাজনৈতিক মহলে তোলপাড় তোলেন হুমায়ুন কবীর। এরপর টিএমসি-কে পরাজিত করার পণ করে একাধিক দলের সঙ্গে জোট করার প্রয়াসও নেন। যদিও কোন পক্ষে তেমন সাড়া না মেলায় কিছুটা হলেও রাজ্য রাজনীতিতে কিছুটা ম্লান তিনি।
নতুন দল গড়ে ১৮২ টি আসনে প্রার্থি দেবেন ঠিক করেছেন।

Be the first to comment