প্রচারে ধর্ম সঙ্গী সিপিএমের তরুণ প্রার্থীদের!!

Spread the love

রোজদিন ডেস্ক : একসময় তারাপীঠে সুভাষ চক্রবর্তীর পুজো দেওয়া, বা রেজ্জাক মোল্লার হজে যাওয়া নিয়ে প্রবল সমালোচনার ঝড় উঠেছিল সিপিএমের অন্দরে। কমিউনিস্ট পার্টির নেতা মন্ত্রীরা প্রকাশ্যে পুজো, ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতেন না, সে ছিল অলিখিত রীতি।
সুভাষ চক্রবর্তী, রেজ্জাক মোল্লা দুজনই প্রয়াত, এবার নির্বাচনে দলের তরুণ প্রার্থী মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্তরা প্রকাশ্যেই মন্দিরে, ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। যা নিয়ে নিন্দুকদের কটাক্ষ, শুন্যের গেরো কাটাতেই এই পথে হাঁটা তাঁদের!!
দলের প্রয়াত সর্বভারতীয় সাধারণ সম্পাদক হরকিষেণ সিং সুরজিত বরাবর পাগড়ি (ধর্মের প্রতীক) পরতেন, এমন কি করসেবাও করেছিলেন।
এই সব নিয়ে অবশ্য তেমন প্রশ্ন শোনা যেত না। তবে বামশাসিত এই রাজ্যে সিপিএমের নেতা মন্ত্রীদের ধর্মের ছোঁয়া বাঁচিয়ে চলতেই দেখা যেত।
পানিহাটির কলতান দাশগুপ্ত চৈতন্য মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন।
উত্তর পাড়ায় মীনাক্ষী মুখার্জিকে দেখা গেল অবাঙালিদের এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে যজ্ঞ মঞ্চে ঘৃতাহুতি দিতে।
নিন্দুকেরা এই নিয়ে কটাক্ষ করলেও তাঁরা নির্লিপ্তই আছেন।
রাজ্যে টিএমসি, বিজেপির ধর্ম যুদ্ধে এবার সিপিএমও ধর্মীয় আঙিনায় পদার্পণ করলো? এই চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*