আলিপুরদুয়ারে সেতুর রেলিং ভেঙে মৃত এক

Spread the love

রোজদিন ডেস্ক : আলিপুরদুয়ারে হাদিমারা এল্লাকায় তোর্সা নদীর রেলিং ভেঙে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন পণ্যবাহী কন্টেনারের চালক। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। পুলিশ তাঁর পূর্ণ পরিচয় জানার চেষ্টা করছে। আজ সকালে শিলিগুড়ি থেকে অসমের দিকে যাওয়ার সময় তোর্সা সেতুতে পণ্যবাহী কন্টেনারটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা এক লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে সেতুর রেলিং ভেঙে তা নদীতে পড়ে যায়। নদীতে জল না থাকলেও প্রায় চল্লিশ ফুট নীচে গাড়িটি পড়ে বালিতে আটকে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, উদ্ধারকারী দল এসে গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি। দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় সেতুর ওপর বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পুলিশ কন্টেনারটি উদ্ধার করে চালকের পুর্ণাঙ্গ পরিচয় জানার চেষ্টা করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*