প্রাকৃতিক দুর্যোগ, কাল গভীর রাতে আকাশে চক্কর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর বিমানের

Spread the love

রোজদিন ডেস্ক : তুমুল প্রাকৃতিক দুর্যোগে গতকাল গভীর রাতে কলকাতার আকাশে দীর্ঘ ক্ষণ চক্কর দিলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিমানও। ক্যালেন্ডারের পাতায় তখন শনিবার হয়ে গেছে। আচমকা প্রবল ঝড়, সঙ্গে তুমুল বৃষ্টিতে অমিত শাহ-কে নিয়ে বিমান অবতরণ করতে পারছিল না। বেশ কিছুক্ষণ আকাশে চক্কর দিয়ে তা নিরাপদে অবতরণ করে। আজ তিনি রাজ্যের টিএমসি সরকারের বিরুদ্ধে একগুচ্ছ চার্জশিট পেশ করবেন।
বিমানবন্দর সুত্রে প্রকাশ, গতকাল গভীর রাতের দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য বিদেশ থেকে আসা বেশ কয়েকটি বিমানের গতিপথও ঘুরিয়ে দেওয়া হয়। এর মধ্যে দুবাই থেকে আসা বিমান, থাই এয়ারওয়েজ, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*