অমিত শাহের হাত দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আজই বিজেপির ‘চার্জশিট’ পেশ

Spread the love

রোজদিন ডেস্ক : আজ শনিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর ১২টা নাগাদ প্রকাশিত হবে বিজেপির ‘চার্জশিট’। প্রকাশ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর জন্য শুক্রবার রাতেই কলকাতায় চলে এসেছেন শাহ। শনিবার নিউটাউনের একটি হোটেল থেকে বিজেপির এই ‘চার্জশিট’ প্রকাশ করবেন তিনি। তার পর দুপুরেই ফিরে যাবেন নয়াদিল্লি। শুধু ‘চার্জশিট’ প্রকাশ করার জন্যই তাঁর এই সফর। এদিন বেলা ১২টা থেকে শাহের কর্মসূচি শুরু হওয়ার কথা। নিউটাউনের ওই হোটেলে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। চলবে বেলা ১টা পর্যন্ত। তারপরই তিনি হোটেল ছাড়বেন। কলকাতা বিমানবন্দর থেকে তাঁর বিমান দিল্লির উদ্দেশে রওনা দেবে বেলা ১টা ২০ মিনিটে। তৃণমূল সরকারের বিরুদ্ধে এই চার্জশিটকে বিজেপির একাংশ শ্বেতপত্রও বলছেন। এই চার্জশিট প্রকাশের পর আলাদা করে ইস্তাহার প্রকাশ করা হবেও জানানো হয়েছে দলের তরফে।এপ্রিলের শুরুতে তা প্রকাশিত হতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*