ANANT MAHARAJ: নেতাজিকে নিয়ে অবমাননাকর মন্তব্য অনন্ত মহারাজের, ফের মামলা দায়ের হাইকোর্টে

Spread the love

প্রতিবেদন: দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে বারবার প্রকাশ্যে অবমাননাকর মন্তব্য, কুৎসিত আক্রমণের পরও বিজেপি সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজের (Ananta Maharaj) বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। এই অভিযোগে এফআইআর দায়ের-সহ একাধিক দাবি জানিয়ে ফের মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলায় রাজবংশী সম্প্রদায়ের প্রতিনিধি অনন্ত মহারাজের বিরুদ্ধে তদন্তের আর্জিও জানানো হয়েছে। মামলাকারীর আইনজীবী বলেন, অনন্ত মহারাজ নেতাজিকে নিয়ে একাধিকবার কুরুচিকর মন্তব্য করেছেন। গত ২৯ জুলাই মামলাকারী অর্ণব পালচৌধুরী তাঁর বিরুদ্ধে পার্লামেন্ট স্ট্রিট সংসদ মার্গ পুলিশ স্টেশনে, এসপি কোচবিহার ও উত্তর ২৪ পরগনা জেলার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করা হয়নি। কোনও তদন্ত হয়নি। সেই জন্যই ফের মামলা করা হল। আগামী সপ্তাহে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*