দশে দশ

Spread the love
  1. ঐতিহাসিক সাফল্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র। শুক্রবার, ৪ সেপ্টেম্বর ভোরে সফলভাবে উৎক্ষেপণ করা হয় GSLV-F17/EOS-05 মিশন। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে ভোর ২টা ৫৫ মিনিটে উৎক্ষেপণ হয়।
  2. এটি GSLV-এর ১৯তম উড়ান। ৫১.৭ মিটার উচ্চতার GSLV-F17 রকেটের ওজন ছিল প্রায় ৪২০.৫ টন। রকেটের প্রধান লক্ষ্য ছিল উন্নত ‘Earth Observation Satellite’—EOS-05-কে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেওয়া। প্রায় ২,৩৬৭ কেজি ওজনের EOS-05 সফলভাবে নির্ধারিত ‘Sub-Geosynchronous Transfer Orbit’ (Sub-GTO)-এ স্থাপন করা হয়েছে।
  3. পাঁচদিন বন্ধ ছিল হিলি স্থলবন্দর। বুধবার জেলা সফরে এসে বিষয়টি জানতে পেরে হিলি দিয়ে আমদানি–রপ্তানি স্বাভাবিক করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার থেকে হিলি দিয়ে শুরু হবে আমদানি রপ্তানি।
  4. এনসিপিআইয়ে যোগদান করা লোকসভায় তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদকে নোটিসের জবাব দেওয়ার জন্য তিন সপ্তাহ সময় মঞ্জুর করল লোকসভার সচিবালয়।
  5. রাজ্যের বিএড কলেজগুলিতে শিক্ষা ব্যবস্থার নামে চরম অরাজকতা ও ডিগ্রি বিক্রির চক্র চলছে বলে সরব হয়েছেন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। পরিস্থিতি পর্যালোচনায় নেমে রাজ্য জুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ও পরিকাঠামোহীন বিএড প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইতিমধ্যেই রাজ্যের প্রায় ৪৫০-এর বেশি বিএড কলেজকে কারণ দর্শানোর  নোটিস পাঠানো হয়েছে।
  6. নিউ ফরাক্কা স্টেশনের কাছে ধসের জেরে বিপর্যস্ত রেল চলাচল। বৃহস্পতিবার রাতে একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন বাতিল হওয়ার পরে শুক্রবারের সকালেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এখনও রেললাইন ঠিক না হওয়ায় এ দিন সকালে বাতিল করা হয় হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত।
  7. বিপর্যয়ের পরে নবম দিনেও নিখোঁজের সংখ্যা পাঁচ হাজারের বেশি। তাঁদের সন্ধান পেতে ও দুর্গত মানুষদের উদ্ধারে অব্যাহত উদ্ধার কাজ। সরকারি সূত্রে, বৃহস্পতিবার রাত পর্যন্ত নেপালে ১,২৮০টি দেহ উদ্ধার করা হয়েছে।
  8. পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে ব্যাপক গন্ডগোল হলো দিনহাটায়। চলল গুলি। ছোড়া হলো তির। আহত হলেন এক মহিলা। বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তাল হয়ে উঠল দিনহাটার শালমারা।
  9. দক্ষিণবঙ্গে আজ অর্থাৎ শুক্রবার থেকেই কমবে বৃষ্টি। তবে উত্তরবঙ্গে এদিন থেকে উইকএন্ড জুড়ে জারি অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা।
  10. একটানা বৃষ্টি ও বন্যার কারণে উত্তরপ্রদেশে পাঁচ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অনেকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*