ফের দিন দুপুরে ডাকাতি সোনার দোকানে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আবারও সোনার দোকানে ডাকাতির ঘটনা, তাও ভরা দুপুরে। রানাঘাট, পুরুলিয়া, আসানসোলের পর এবার শিলিগুড়ি। জানা গেছে এদিন দুপুরে সোনার দোকানে ডাকাতরা ক্রেতা সেজে ঢোকে। তারপর আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে লুটপাট চালায় তারা।

ঘটনার বিবরণে জানা যায়, ২ মহিলা-সহ ৮ জন সশস্ত্র ডাকাত দল এদিন দুপুরে ঢোকে দোকানে । তারপর নিরাপত্তারক্ষী ও দোকানের কর্মীদের বাথরুমে আটকে রেখে ডাকাত দল। কয়েকজনকে হাত-পা বেঁধে মেঝেয় ফেলে রাখা হয় বলেও জানা গেছে।

তবে বাইকে পালানোর সময় ২ জনকে ধরে ফেলে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। বাইকে করে চম্পট বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*