রোজদিন ডেস্ক: রাজ্যে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে সিপিএমের ঠান্ডা লড়াই এর পারদ ক্রমেই উর্ধগামী। শনিবার সকালে সিপিএমের সদর দফতর আলিমুদ্দিনের মুজফফর আহমেদ ভবনের সামনে “বাম বধ ” শীর্ষক ব্যানার দেখা যায়। অভিযোগের আঙুল বিজেপি র দিকে। এই নিয়ে চাপা উত্তেজনার মাঝেই এর পাশে পালটা ব্যানার দেখা গেল।। সেখানে হিটলারের ছবি। ব্যানারে লেখা, বাম বধ, ও ( হিটলার) বলেছিল।। অ্যান্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি! কে বা কারা এই পালটা ব্যানার লাগিয়েছে তা জানা যায় নি। তবে দিনভর এই নিয়ে গুঞ্জন ওঠে। সিপিএম নেতা শমীক লাহিড়ি বলেন,ইতিহাসে বহু মানুষ কমিউনিস্ট দের বধ করতে এসেছিল। তারপর তারা নিজেরাই বধ হয়ে গেছে।
ক্ষমতায় আসার পর থেকেই বামপন্থীদের নিশানা করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, শারদোৎসব না লিখে দুর্গাপুজো লিখতে হবে। না হলে দুর্গা পুজো কমিটি গুলিকে তিনি বলে দেবেন, বামপন্থীদের বই এর স্টল করতে দেওয়া হবে না।
এন্টালি র কামারডাঙা পুজো কমিটি সাফ জানিয়ে দিয়েছে, তাদের মন্ডপের কাছে বামপন্থীদের বই এর স্টল করতে দেওয়া হবে না।তাদের ব্যানারে লেখা হয়েছে বাম বধ।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন আর এস এস – বিজেপি বই এর মর্ম বোঝে না। এই বই এর স্টল উৎসবের অঙ্গ।সারা রাজ্যেই তাঁদের বই এর স্টল হবে বলে তাঁর দাবি।

Be the first to comment