- শনিবার কাকামিগাহারার অ্যাস্ট্রোটার্ফে মালয়েশিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিল ভারতীয় পুরুষ হকি দল।
- দেশে বিজেপি বিরোধী যে কোনও আন্দোলন হলে সেগুলি ডিজিটালি নথিবদ্ধ করানোর ডাক দিয়ে শনিবার ‘সত্যাগ্রহ’ নামে একটি প্ল্যাটফর্ম লঞ্চ করলেন রাহুল।
- ২টি সংসদীয় কমিটির চেয়ারপার্সন পদ হারালো কালীঘাট তৃণমূল। একাধিক সংসদীয় কমিটির সদস্য করা হয়েছে NCPI সাংসদদের। কেমিক্যাল এবং ফার্টিলাইজ়ার কমিটির চেয়ারপার্সন করা হয়েছে NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে।
- ধুলিয়ানে নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হন সাগরদিঘির বিধায়ক। তাঁর হাটুর নীচের অংশ ও হাতের কনুই থেকে পুড়ে গিয়েছে বলে খবর।
- উচ্চ মাধ্যমিকের সেমেস্টারের প্রশ্নপত্র জমা দিয়ে ফেরার পথে কন্টেনারের ধাক্কায় মৃত্যু এক মহিলা হোমগার্ডের। ওই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার বেলদা থানার নেকুড়সেনি এলাকায় খড়গপুর-বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের ঘটনা।
- ঝাড়গ্রামের ঘাঘরা জলপ্রপাতে পা পিছলে পড়ে বিপদ। তলিয়ে গেলেন এক পর্যটক। শনিবার ঝাড়গ্রামে বেলপাহাড়ির ঘটনা। এক নাবালক পা পিছলে পড়ে গিয়েছিল জলপ্রপাতে। তাকে উদ্ধার করতে ঝাঁপ দেয় বাবা-মা। পরে নাবালককে নিয়ে বাবা পাড়ে উঠলেও, খোঁজ পাওয়া যাচ্ছে না ওই মহিলা।
- হস্টেলের খাবারে পোকা ও টিকটিকি মেলার অভিযোগ। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে থাকেন ওডিশার জটনি এলাকার সেঞ্চুরিয়ন বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও ওঠে।
- জাপানের আইচি-নাগোয়ায় ২০২৬ এশিয়ান গেমসের গলফে ইতিহাস গড়লেন ভারতীয় কন্যারা। মহিলাদের ব্যক্তিগত স্ট্রোক প্লে ইভেন্টে সোনা জিতে নিলেন প্রণবী শরথ উরস। পাশাপাশি প্রণবী, অদিতি অশোক এবং দীক্ষা দাগারের ভারতীয় ত্রয়ী মহিলাদের টিম ইভেন্টে দেশকে এনে দিলেন রুপোর পদক।
- হরমুজ প্রণালীতে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ ‘এমটি কাজিমাহ ৩’। ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত জাহাজে কুয়েতের পতাকা লাগানো ছিল বলে সূত্রের খবর। ওই জাহাজে পাঁচজন ভারতীয় ছিল। ওমানের সহযোগিতায় তাঁদের সকলকে উদ্ধার করা হয়েছে।
- জাপানের আইচি-নাগোয়ায়, ২০২৬ এশিয়ান গেমসে দেশকে পদক এনে দিলেন নীরজ চৌহান। পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতীয় তিরন্দাজ।

Be the first to comment