Young Lady Doctor’s decomposed মৃতদেহ উদ্ধার হায়দ্রাবাদের হোটেলে, চাঞ্চল্য

Dead woman lying on the floor under white cloth with focus on hand
Spread the love

রোজদিন ডেস্ক : 
হায়দ্রাবাদের হোটেলে এক তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। সূত্রের খবর, মিয়াপুরে হোটেলের ঘরে তাঁর দেহে পচন (Young Lady Doctor’s decomposed) ধরেছিল।।গত ৩০ সেপ্টেম্বর তিনি রবি কুমার নামে এক যুবকের সঙ্গে দেখা করতে ওই হোটেলে এসেছিলেন।
এরপর পরিবার তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি। চিকিৎসক স্রুজানা (২৭) সদ্য মেডিকেলে স্নাতকোত্তর করেন।
হোটেল কর্মীরা ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁর মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে তাঁর দেহে কোন আঘাতের চিহ্ন মেলেনি। কিভাবে তাঁর মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের পর তা জানা যাবে। মর্মান্তিক এই ঘটনায় সংশ্লিষ্ট মহলে গভীর শোক ও উদ্বেগের ছায়া নেমেছে।
অন্য সূত্রে প্রকাশ, সোনার হার নিয়ে চিকিৎসক স্রুজানার সঙ্গে রবি কুমারের মনান্তর হয়। তাঁরা প্রেমের সম্পর্কে ছিলেন বলে অনুমান। সাঙ্গারেড্ডির বাসিন্দা তরুণী চিকিৎসক হানামকোন্ডায় মেডিকেল কলেজে তাঁর স্নাতকোত্তর পাঠক্রম করেন। তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরিবার হানামকোন্ডায় গিয়ে পুলিশে খবর দেন। পুলিশ তাঁর মোবাইল লোকেশন খতিয়ে দেখে ওই হোটেলে গিয়ে তাঁর দেহ উদ্ধার করে। তাঁর পুরুষ সঙ্গী এক অক্টোবর ওই হোটেল থেকে চলে যান। তাঁর খোঁজ করছে পুলিশ। শুক্রবার চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাঁর বাবার অভিযোগে পুলিশ হত্যার মামলা দায়ের করেছে। এই বিষয়ে তদন্ত চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*