রোজদিন ডেস্ক : অসমের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যু রহস্য তদন্তে সিঙ্গাপুর গেলেন ওই রাজ্যের দুই পদস্থ পুলিশ আধিকারিক।
সিআইডি-র বিশেষ ডিজিপি মুন্না প্রসাদ গুপ্তা ও তিতাবর জেলার এসপি তরুণ গোয়েল আজ সিঙ্গাপুর পৌঁছেছেন। গৌহাটি থেকে সরাসরি উড়ানে তাঁরা যান। জুবিন গর্গের মৃত্যু রহস্য উদঘাটনে গঠিত সিটের নেতৃত্বে আছেন মুন্না প্রসাদ গুপ্তা ও তরুণ গোয়েল এর অন্যতম সদস্য। নয় সদস্য র সিট অকালপ্রয়াত জুবিন গর্গের রহস্যজনক মৃত্যু র তদন্ত করছেন। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে জনপ্রিয় গায়কের আচমকা প্রয়াণে উত্তাল হয় অসম। বিক্ষোভে ফেটে পড়েন আমজনতা।। ইতিমধ্যে এই ঘটনা য় প্রয়াত গায়কের খুড়তুতো ভাই সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে অসম পুলিশ।
সূত্রের খবর, সিঙ্গাপুরে দুই পদস্থ পুলিশ আধিকারিক জুবিন গর্গ যেখানে অসুস্থ বোধ করেন ও পরে শেষ নিশ্বাস ফেলেন, সেখানে যাবেন। তাঁরা সিঙ্গাপুর পুলিশের সঙ্গেও কথা বলবেন।
এই মৃত্যু অস্বাভাবিক ছিল বলে এখন পর্যন্ত সিঙ্গাপুর পুলিশ কিছু জানায়নি। ওই দেশে প্রয়াত গায়কের দেহের ময়লা তদন্ত ও হয়। বিভিন্ন মহলের চাপে দ্বিতীয়বার ময়না তদন্ত হয় অসমেও। এই সব রিপোর্টে কি মিলেছে তাও জানা যায় নি। তবু অসম সরকার হাল ছাড়তে রাজি না। এই রহস্য উদঘাটনের জন্য তাঁরা যতদুর প্রয়োজন যাবেন বলে জানা গেছে।
একমাস অতিক্রান্ত হলেও জুবিনকে নিয়ে এখনও শোকার্ত অসম।

Be the first to comment