কালীপুজোর মুখে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় উপহার মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : কালীপুজোর মুখে রাজ্যের আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের উৎসবের উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীপুজোর উদ্বোধনের মঞ্চ থেকে রাজ্যের প্রত্যেক আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীকে স্মার্টফোন কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ওই অর্থ সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।মুখ্যমন্ত্রী বলেন, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা ভালো কাজ করেন। তাঁদের জন্য অসংখ্য মানুষ উপকৃত হন। তাই পুরস্কার হিসেবে তাঁদের কাজ আরও সহজ ও কার্যকর করতে স্মার্টফোন কেনার জন্য রাজ্য সরকার ১০ হাজার টাকা করে দিচ্ছে।বর্তমানে রাজ্যে ১ লক্ষ ৫ হাজার অঙ্গনওয়াড়ি ও ৭২ হাজার আশাকর্মী রয়েছেন। তাঁদের কাজের সুবিধার্থে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর, নারী ও শিশু বিকাশ দফতর এবং সমাজ কল্যাণ দফতরের উদ্যোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*