গণনার আগেই জোড়া মামলা দায়ের হাইকোর্টে

Spread the love

প্রতিবেদন: ৪ মে ভোট গণনা। পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে ভবিষ্যৎ ঠিক হবে ওইদিন। তার আগেই কলকাতা হাইকাের্ট জোড়া মামলা দায়ের হল। দায়ের করলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গণনা কেন্দ্রে সুপারভাইজার হিসাবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করছে কমিশন। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ মামলা দায়ের করেন কল্যাণ। আবেদনে তিনি আরও বলেছেন, হঠাৎ করে গণনা কেন্দ্রের স্থান বদল করা হচ্ছে। আজ দুপুর দুটোয় এই মামলার শুনানি হতে পারে। এছাড়া আরও একটি মামলা দায়ের করেছেন আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। এটিরও শুনানি হতে পারে আজ দুপুরে। তৃণমূল সাংসদ বলেন, গণনাকেন্দ্রগুলোতে যে সুপারভাইজার নিযুক্ত করা হবে তার জন্য গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, যাঁরা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মী, তাঁদেরই সুপারভাইজার হিসেবে এই কাজে নিযুক্ত করা হবে গণনা কেন্দ্রে। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যে আইন অনুযায়ী লেখা রয়েছে যে যাঁরা সুপারভাইজার পদে নিযুক্ত হবে, তাঁদের কেন্দ্রীয় সরকারি কর্মী হতে হবে, সেখানে কোথাও শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারী হতে হবে লেখা নেই। কিন্তু নির্বাচন কমিশন কেন শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাধান্য দিলেন? এই নিয়েই চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেন কল্যাণ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*