বিজেপির দ্বিতীয় তালিকায় আছে চমক, নতুন-পুরোনো মেশানো

Spread the love

রোজদিন ডেস্ক : বিধানসভা নির্বাচনে আজ দ্বিতীয় দফায় ১১১ জন প্রার্থীর নাম ঘোষণা করলো বিজেপি। আজকের তালিকায় নামী চিকিৎসক, প্রাক্তন আইপিএস-সহ এক ঝাঁক তারকা আছেন।
যাদবপুর, সোনারপুর দক্ষিণ, টালিগঞ্জ-এ প্রার্থী হয়েছেন রূপোলি পর্দার শর্বরী মুখার্জি , রূপা গাঙ্গুলি, পাপিয়া অধিকারী।

কামদুনি খ্যাত টুম্পা সর্দারও এবার বিজেপি প্রার্থী হলেন। বিশিষ্ট আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এন্টালি-র প্রার্থী।
প্রাক্তন টিএমসি বিধায়ক তাপস রায় এবার মানিকতলায় প্রার্থী। অভয়া মামলায় অন্যতম গুরুত্বপূর্ণ দুই মুখ নামী চিকিৎসক শারদ্বত মুখার্জি, আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারিও লড়ছেন।
টলিউড তারকা হিরণ চ্যাটার্জি প্রার্থী হলেন শ্যামপুর কেন্দ্রে।
এবার বেশ কিছু কেন্দ্রে প্রার্থী বদল করেছে বিজেপি।
শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এবার বিজেপির প্রার্থী হলেন।

বিজেপির দীর্ঘ দিনের নেতা রীতেশ তেওয়ারি কাশিপুর বেলগাছিয়া, প্রাক্তন আই পি এস রাজেশ কুমার জগদ্দলে প্রার্থী।

কামদুনি খ্যাত টুম্পা সর্দার বারুইপুর পুর্বের প্রার্থী হলেন।
টিভি-র পর্দায় দলের অত্যন্ত চেনা মুখ শতরূপা প্রার্থী হলেন বালিগঞ্জে।
নামী চিকিৎসক শারদ্বত মুখার্জি বিধাননগরে, আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি রাজারহাট – গোপালপুরে দাঁড়াচ্ছেন।
কসবার গতবারের প্রার্থী তরুণ চিকিৎসক ইন্দ্রনীল খান-কে বেহালা পশ্চিমের প্রার্থী করলো বিজেপি।
কসবায় সন্দীপ ব্যানার্জি প্রার্থী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*