রোজদিন ডেস্ক: জম্মু কাশ্মীরে এক বিধায়ক কে দলে টানতে ২০ কোটি টাকা, মন্ত্রীত্ব, রাজ্যের মর্যাদা ফেরানোর আশ্বাস দেওয়া হয় বলে বিজেপি র বিরুদ্ধে অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। শ্রীনগরে এক জনসভায় তিনি বিজেপির বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ আনেন।
বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।
বিজেপি কে নিশানা করে ওমর আবদুল্লা বলেন,নির্বাচিত সরকারকে দুর্বল করার এই প্রয়াস তাঁদের বিধায়ক রা কখনো ই মানবেন না, তাঁরা মানুষের রায় মেনে চলবেন। এক বিধায়ক ব্যক্তিগত ভাবে তাঁকে বিজেপি র এই টোপ দেওয়ার কথা বলেন।
কেন্দ্র কেন জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিচ্ছে না, জনসভায় এই প্রশ্ন ও তুলেছেন মুখ্যমন্ত্রী। আঠার মাস হয়ে গেল, রাজ্যে নির্বাচিত সরকার এলেও তা কার্যকর হয় নি। রাজ্যবাসী এর অপেক্ষায় আছেন৷ কেন্দ্র এই বিষয়ে তাদের দেয় প্রতিশ্রুতি রাখবেন বলে ওমর আবদুল্লা মনে করেন।

Be the first to comment