প্রয়াত দক্ষিণ ভারতের নাইটিংগেল এস জানকী

Spread the love

রোজদিন ডেস্ক: দক্ষিণ ভারতের নাইটিংগেল বলে কথিত, জনপ্রিয় কিংবদন্তি গায়িকা এস জানকী প্রয়াত হয়েছেন। বয়েস হয়েছিল ৮৮৷ পরিবারের পক্ষে তাঁর নাতনি অপ্সরা এই খবর জানিয়ে বলেন, প্রিয়জনের সান্নিধ্যে শান্তিতে তিনি প্রয়াত হয়েছেন।
কিংবদন্তি গায়িকা ছাড়াও জানকী অত্যন্ত সহৃদয়, মানবিক, মর্যাদাসম্পন্ন ছিলেন বলে অপ্সরা জানান৷ দীর্ঘ ছয় দশকের বেশি তাঁর কন্ঠের যাদু মুগ্ধ করেছে অজস্র শ্রোতাকে। ভারতীয় ও বিদেশি ভাষায় ৪৮ হাজারের বেশি গান করেছেন তিনি।
দক্ষিণ ভারতের সব ভাষায়, হিন্দিতে তাঁর গান তুমুল জনপ্রিয় ছিল।
কমল হাসান সহ বহু বিশিষ্ট ব্যক্তি তাঁর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*