রোজদিন ডেস্ক: ফিনল্যান্ডে পড়তে যাওয়া হায়দ্রাবাদের মণিদীপ রেড্ডির মৃতদেহ নিখোঁজ হওয়ার দুমাস পর হেলসিঙ্কির সমুদ্রে উদ্ধার করা হয়েছে। গত ৫ মে তাঁকে হেলসিঙ্কির এক শপিং মলে শেষ বার দেখা গেছিল। মাত্র আঠার বছর বয়েসের এই মেধাবী ছাত্রর মৃত্যুর খবরে পরিবার সহ এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। তাঁর মৃত্যু স্বাভাবিক নয় বলে পরিবার মনে করেন। এর নেপথ্যে নিশ্চয়ই কোন রহস্য আছে বলে তাঁরা মনে করেন৷ এই নিয়ে ফিনল্যান্ড সরকারের বক্তব্য তাঁরা বিশ্বাসযোগ্য বলে মনে করেন না৷ তাঁদের আইনজীবী মণিদীপ রেড্ডির পিতামাতা কে ফিনল্যান্ড যাওয়ার ব্যবস্থা করতে কেন্দ্রকে আর্জি জানিয়েছেন, যাতে তাঁরা ওখানে গিয়ে মৃতদেহ সনাক্ত করতে পারেন। এই বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধানের ব্যবস্থা করতে পারেন।
ওই ছাত্র নিখোঁজ হওয়ার পর জানালেও গত ২৯ মে র পর ফিনল্যান্ড পুলিশ আর যোগাযোগ করেনি বলে পরিবার জানায়।

Be the first to comment