আজ বিজেপির উত্তরকন্যা অভিযান, নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– আজ একুশে জুলাই, তৃণমূলের শহীদ সমাবেশ। অন্যদিকে এদিকে আজই উত্তরকন্যা অভিযান রয়েছে বিজেপির। নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী। তিনি কিছুদিন আগেই কসবার ঘটনায় বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছিলেন, ‘২১ জুলাই ডিম ভাত খাবে, বিজেপি উত্তরকন্যা যাবে।’

বিরোধী দলনেতা ওই দিন বলেন, ‘এই সরকারকে সরাতে গুলি খেতেও রাজি আছি। আমাদের লড়াই চলবে। ২১ জুলাই ওরা কলকাতায় ডিমভাত খাবে, আমরা উত্তরকন্যায় যাব। কর্মীদের বলছি, নিজের খরচে যাবেন, ভাল করে লড়তে হবে।’

প্রথমে এই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। হাইকোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। বৃহস্পতিবার সেই মিছিলের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। শর্ত দিয়ে উচ্চ আদালত জানিয়ে দেয়, তিন পাতিয়া মোড় থেকে চুনাভাটি ময়দান পর্যন্ত মিছিল করা যাবে। দশ হাজার মানুষ এতে অংশগ্রহণ করতে পারবেন।

১৮ই জুলাই বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে এসে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে অনেকগুলো ইস্যু নিয়ে আক্রমণ করেছিলেন তিনি। আজ ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী সেই সমস্ত বিষয়ের কাউন্টার করবেন বলেও মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

পরিশেষে এ কথা বলাই যায়, সবমিলিয়ে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সোমবার সরগরম রাজ্য রাজনীতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*