রোজদিন ডেস্ক, কলকাতা:- ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে আজ মেগা সমাবেশ তৃণমূলের। প্রতি বছরই এই দিন আবেগ নিয়ে কলকাতার রাজপথে হাজির হন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। দলনেত্রী কি বার্তা দেন সেটি শোনার জন্য। এবারের তার ব্যতিক্রম নয়। তবে এবারের সমাবেশের তাৎপর্য খানিকটা আলাদা কারণ অনেকগুলো ইস্যু নিয়ে এ রাজ্যের শাসক দলের প্রধান বিরোধী শক্তি বিজেপি বারবার রাজনৈতিক ভাবে চাপ প্রয়োগ করছে তৃণমূলকে।

আজকের এই সমাবেশকে ঘুরে গত ২দিন ধরেই বাংলা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে মানুষ। আজ সোমবার ভোর থেকেই দূরবর্তী জেলাগুলি থেকে আসতে চলেছে তৃণমূল প্রেমী মানুষরা। অনেকগুলো মিছিল এসে জুড়বে ধর্মতলায়।

মিছিল কোন রুটে?
শ্যামবাজার ৫ পয়েন্ট ক্রসিং – বিধান সরণি – কলেজ স্ট্রিট– নির্মলচন্দ্র স্ট্রিট– জিসি অ্যাভিনিউ – সিআর অ্যাভিনিউ
হাজরা ক্রসিং– এসপিএম রোড – এটিএম রোড – এক্সাইড মোড় – জেএল নেহরু রোড
পার্ক সার্কাস ৭ পয়েন্ট – মল্লিকবাজার– এজেসি বোস রোড – মৌলালি–এসএন ব্যানার্জি রোড
হাওড়া – ব্রেবোর্ন রোড – ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেস– পোদ্দার কোর্ট– সিআর অ্যাভিনিউ
শিয়ালদহ – শিয়ালদহ ফ্লাইওভার – মৌলালি– এসএন ব্যানার্জি রোড
কলকাতা স্টেশন – রায়চরণ সাধুখাঁ রোড– আরজি কর – শ্যামবাজার– ভূপেন্দ্র বোস অ্যাভিনিউ – জেএম অ্যাভিনিউ – সেন্ট্রাল অ্যাভিনিউ
হেদুয়া পার্ক– বিধান সরণি– কলেজ স্ট্রিট– এনসি স্ট্রিট– এসএন ব্যানার্জি রোড।
তবে অন্যদিকে অতি তৎপর প্রশাসন। হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিতে বিভিন্ন জায়গায় করা হয়েছে জমায়েতে নিষেধাজ্ঞা। করা হয়েছে নো পার্কিং জোন। অর্থাৎ তৃণমূলের সমাবেশকে ঘিরে সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে থাকবে প্রশাসনের কড়া নজর।

Be the first to comment